সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো সাতক্ষীরা সেই শিক্ষার্থী অলিদা

একমাস আঠারো দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেলো অলিদা সুলতানা স্মৃতি (১২) এক শিক্ষার্থী। সে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মহুরম সামছুজ্জামান শান্তর মেয়ে খানপুর ছিদ্দীকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র ভর্তি করানোকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর মায়ের উপরে অভিমান করে নিজ বাড়িতেই হারপিক খেয়ে অসুস্থ হয় অলিদা সুলতানা স্মৃতি। ঐসময় তাকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরেও অলিদার অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে সাতক্ষীরা জেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন জায়গায় অলিদার চিকিৎসা করানো হলেও তার শঙ্কামুক্ত না হওয়ায় রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকার এক হাসপাতালে অলিদাকে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার সময় অলিতা সুলতানা স্মৃতি মারা যান বলে জানান তারা।

এদিকে অলিদা সুলতানা স্মৃতির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ এলাকায় ও তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষকদের মাঝে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির