বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্র হাতে প্রচারণায় সাবেক চেয়ারম্যান!

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

মিজানুর রহমান লিটনের পক্ষে শুক্রবার দুপুরে বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বিশাল অস্ত্র নিয়ে প্রচারণায় অংশ নিয়ে মিছিল করেন সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এ নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও আলোচনা-সমালোচনা চলছে।

অন্য প্রার্থী ও সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচনের আগে কোনো প্রার্থীর পক্ষে এভাবে অস্ত্র নিয়ে প্রচারণা করার বৈধতা আছে কিনা?

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান মো. হুমায়ন কবির বলেন, আমার এ অস্ত্রের লাইসেন্স আছে। তাই নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনী মাঠে অস্ত্র হাতে নিয়ে প্রচার-প্রচারণা সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচনী এলাকায় অস্ত্র প্রদর্শন করে প্রচার প্রচারণা করার বৈধতা নেই। আমরা তাকে অস্ত্রসহ আটক করি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান লিটন আনারস প্রতীকের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির নির্বাচনী প্রচারণা চালান বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে। এ সময় তিনি সঙ্গে তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেন। অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। তবে অস্ত্রটি বুড়িচং থানার ওসির জিম্মায় রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে তিনি থানা থেকে অস্ত্র নিয়ে যেতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য