সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে মালয়েশিয়ায় শুরু হলো আসিয়ান শীর্ষ সম্মেলন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (২৬ মে) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এতে মার্কিন শুল্কনীতি, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।

মালয় মেইল–এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের ঐতিহ্যবাহী করমর্দনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর নেতারা আঞ্চলিক চ্যালেঞ্জ, কৌশলগত অগ্রাধিকার এবং ঐক্য জোরদারে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে শুল্ক সমস্যা সমাধানে চলতি বছর আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে।

আনোয়ার বলেন,“বর্তমানে বিশ্বে ভূ-রাজনৈতিক শৃঙ্খলার একটি পরিবর্তন চলছে। সাম্প্রতিক মার্কিন একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে। আমরা বহুপাক্ষিকতাবাদের ভাঙন প্রত্যক্ষ করছি, যেখানে সুরক্ষাবাদ (protectionism) আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

আসিয়ানভুক্ত দেশগুলো ইতোমধ্যে ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্কের প্রভাবে পড়েছে। তবে ট্রাম্প গত মাসে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকরের বিরতি ঘোষণা করেন, যার ফলে দেশগুলো দ্রুত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে বাধ্য হয়।

আনোয়ার আরও বলেন,“বৃহৎ শক্তিগুলোর স্বেচ্ছাচারী পদক্ষেপ থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার সক্ষমতা আসিয়ানের আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া বরাবরই অন্তর্ভুক্তিমূলকতা, আইনের শাসন এবং উন্মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করেছে। কিন্তু সেই সমৃদ্ধি এখন হুমকির মুখে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসিয়ান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথেষ্ট দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধারণ করে।”

প্রসঙ্গত, আসিয়ান হলো ১০টি সদস্য রাষ্ট্রের একটি আন্তঃসরকারি জোট, যার সদস্যরা হলো: ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

মালয়েশিয়া ২০২৫ সালের জন্য আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট