সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আট মাসেই হাফেজ হলো ৮ বছরের ফিলিস্তিনি শিশু আল আওয়াজ

ক্যানানাইটিসরা ভুমধ্যসাগরের তীরে অবস্থিত শহর গাজা, যেখানে প্রতিনিয়তই মৃত্যু আতঙ্ক বিরাজ করে মুসলিম অধিবাসীদের।

ইসরাইলি আগ্রাসনে যে শহরবাসীরা নামাজ পড়তে গেলেও মৃত্যুকে হাতে নিয়ে যায়, যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের সেই গাজা শহরের ছোট্ট এক শিশু আলোড়ন তুলেছে।

মুসলিম বিশ্বের এক বিস্ময় বালক। বয়স মাত্র তার গুণে গুণে আট বছর। আর মাত্র আট মাসে পবিত্র আল কোরআন মুখস্থ করে বিশ্বকে তাক লাগিয়ে দিল আল আওয়াজ নামে আট বছরের ওই শিশু।

জানা গেছে, প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে কোরআনের আয়াত মুখস্থ করে নিত আল আওয়াজ।

ফিলিস্তিনের গাজাপ্রদেশের জাবালিয়া শহরে জন্ম ওই বিস্ময় বালকের।

স্থানীয় আল ওমরি মসজিদের কোরআন শিক্ষার মক্তবে নিয়মিত যেত ছোট্ট আল আওয়াজ।

সেখানে ওস্তাদের কণ্ঠে শুনে শুনেই নাকি প্রতিদিন এক পৃষ্ঠা করে মুখস্থ হয়ে যেত তার।

একদিন তার মনে হলো এই পৃষ্ঠা সংখ্যা তো আরও বাড়িয়ে নেয়া যায়।

অতঃপর ধীরে ধীরে ছোট্ট আওয়াজ ২-৩ পৃষ্ঠা করে আয়ত্ত করতে শুরু করে।

একসময় সে আয়ত্ত গিয়ে দাঁড়ায় দৈনিক ১৬ পৃষ্ঠা পযর্ন্ত।

এ ছাড়া আগে মুখস্থ করা আয়াতগুলো ফের ঝালিয়ে নিতে দৈনিক ১৬ পৃষ্ঠা মুখস্থের পাশাপাশি ৪৫ পৃষ্ঠা পেছনের পড়া নিয়মিত পড়ত আল আওয়াজ।

এভাবেই যেখানে অত্যাচারী ইসরাইলিদের গোলাবারুদের আঘাতে গাজা যখন ক্ষতবিক্ষত হচ্ছিল, তখন আল ওমরা মসজিদের এক কোণে বসে মাত্র ৮ বছরের ছোট্ট এক ফিলিস্তিনি শিশু আট মাসেই ইসলাম ধর্মের ঐশী বাণীর পুরোটাই আত্মস্থ করল ।

আল আওয়াজকে এখন সবাই আল কোরআনের পাখি বলেই সম্বোধন করে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী