বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারো পাকিস্তানে সরকার গঠনের ঘোষণা দিলো পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দুদিন আগেই জানিয়েছিল, দেশটির নতুন সরকারের বিরোধী দলে থাকবে তারা, এবার আবারো সিদ্ধান্ত পরিবর্তন করে কেন্দ্রে সরকার গঠনের ঘোষণা দিল দলটি।

রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান এ ঘোষণা দিয়েছেন। তবে কিভাবে সরকার গঠন করবেন এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

তিনি আরও বলেন, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। দেশের জনগণ ইমরান খানকে চায়।

ওমর আইয়ুব খান এ সময় দাবি করেছেন, এখনও পুলিশ আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে চাপ দিচ্ছে। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। তারা নিজেদের সীমা অতিক্রম করেছে।

আইয়ুব খান আরো বলেন, ইমরান খান এর আগে যা বলেছিলেন জমিয়ত নেতা ফজলুর রেহমান তা এখন বলেছেন। পিটিআইয়ের বিরুদ্ধে যে অনাস্থা ভোট আনা হয়েছিল, তা পরিকল্পিত ছিল। ফজলুর রেহমান এখন এটা স্বীকার করেছেন এবং এটাই সবচেয়ে বড় সমর্থন।

তিনি বলেন, দেশের ৩ কোটি মানুষ পিটিআই ও ইমরান খানকে ভোট দিয়েছে। কারণ তারাই পাকিস্তানকে এই মন্দা থেকে বের করে সঠিক পথে আনতে সক্ষম।

এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডির এক নির্বাচন কমিশনার ভোট জালিয়াতির স্বীকারোক্তি দিয়ে পদত্যাগ করায় তার প্রশংসা করেছেন। তিনি বলেন, এই প্রথম একজন কমিশনার তার বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি নির্বাচনে পিটিআই প্রার্থী জয়ী হলেও কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন। একই সঙ্গে এই অপরাধের দায়ে নিজেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা