সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমের মুকুলে স্বপ্ন বুনছেন কলারোয়ার আমচাষীরা, বাতাসে দুলছে ভাগ্য

আমের মুকুলের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা গোটা সাতক্ষীরার কলারোয়া। গাছজুড়ে আমের মুকুলে এমন ভাবে ছেয়ে গেছে যে গাছের পাতাও ঠিকমতো দেখা যাচ্ছে না। মুকুলে স্বপ্ন বুনছেন আমচাষী ও ব্যবসায়ীরা। বাতাসে দুলছে তাদের ভাগ্য। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশাবাদী তারা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র ফুটে উঠেছে।

দেখা গেছে- আম গাছগুলো মুকুলের ভারে নুউয়ে পড়েছে। কোথাও কোথাও আগাম হাইব্রিড আম গাছে মুকুল থেকে উঁকি দিচ্ছে আমেরগুটিও। নিয়মিত পরিচর্যা আর দেখভালে ব্যস্ত আম চাষী ও ব্যবসায়ীরা।

আম চাষী ও ব্যবসায়ী ওমর ফারুক ও সাব্বির হোসেন জানান- এখন পর্যন্ত আবহাওয়া আমের জন্য সহায়ক আছে। উপজেলায় বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে। এরমধ্যে হিমসাগর, ন্যাড়া, গোবিন্দভোগ, মল্লিকা, আম্রপালি, বোম্বাই, লতা, দেশীয় লতা ইত্যাদি।

নিজেদের ও এলাকার চাহিদা মিটিয়ে এবারো এই অঞ্চলের বিভিন্ন জাতের আম বিদেশে রপ্তানি করা যাবে বলে মনে করেছেন তারা।

তারা আরো জানান- কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারমেথ্রিন, ইমিডাক্লোপিড ও একদিন পর সালফার বা ম্যানকোজেব ও কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে থেকে শোষক জাতীয় পোকা নিধন হয়েছে। মুকুল আসার ১৫-২০ দিন পর সাইপারমেথ্রিন অথবা ল্যামড সাইহ্যালোথ্রিন, ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ও একদিন পর সালফার বা ম্যানকোজেব কীটনাশক দিয়ে গাছ স্প্রে করা হয়েছে।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম জানান- গত কয়েক বছর ধরে কলারোয়া উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারে যাচ্ছে। এ বছর উপজেলায় আমচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৫ হেক্টর জমিতে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে ৩০ থেকে ৩৫ মন আমের উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়