রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি প্রেসক্লাব হলরুমে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুর রহমান (পিপিএম)। পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি ও আশাশুনি প্রেসক্লাব সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও জি,এম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে নিয়ে কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, দপ্তর সম্পাদক এম. হাবিবুল্লাহ বিলালী, সদস্য গোলাম মোস্তফা, শেখ বাদশা, বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা, সুব্রত কুমার দাশ, আরাফাত হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম, লিংকন আসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত