মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

আশাশুনি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলির নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ, এমপি রুহুল হকের পক্ষে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, সভাপতি রুহুল আমিন ও ইয়াহিয়া ইকবালের নেতৃত্বে জাতীয় পার্টি, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, স,ম সেলিম রেজা সেলিমের নেৃতত্বে উপজেলা ক্রীড়া সংস্থা, সভাপতি এসএম আহসান হাবিব ও সেক্রেটারী এসকে হাসানের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সভাপতি ডাঃ আশুতোষ রায়ের নেতৃত্বে আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও জাতীয় হিন্দু মহাজোট, গ্রাম ডাক্তার রফিক আহমেদের নেতৃত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, সভাপতি লিংকন ও সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বাজার বণিক সমিতি, সহ-সভাপতি উত্তম সরকার ও সেক্রেটারী নিমাই সরকারের নেতৃত্বে বাংলাদেশ দলিত পরিষদ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বড়দল কলেজিয়েট স্কুল, মটর সাইকেল চালক সমিতি, ইজিবাইক মালিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ইউএনও নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। বিকাল ৪টায় আশাশুনি হাইস্কুল মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করানো হয়। বিকালে আশাশুনি হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল খেলা ও কাবাডী প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন