বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামানের নির্বাচনী গণসংযোগ

আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস.এম হোসেনুজ্জামান হোসেন সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশাশুনির মানিকখালী প্রত্যেক বাড়ী বাড়ী যেয়ে এ নির্বাচনী গণসংযোগ করেন।

এসময় তিনি এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শোনেন ও তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন এবং লিফলেট বিতরণ করেন।

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম হোসেনুজ্জামান হোসেন বলেন-আমি আমার ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদরাসা, ব্রীজ-কালভার্টের উন্নয়ন সহ পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্থাপন করতে চাই। সর্বপোরি আমার ইউনিয়নকে সাতক্ষীরা জেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, আ’লীগ নেতা বদিউজ্জামান মন্টু, আব্দুল গণি সরদার, সাইদুল ইসলাম, ইউপি সদস্য রোজিনা পারভীন ময়না, আলমগীর হোসেন, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, গাউসুল আজম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলীম হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

এর আগে তিনি সদর ইউনিয়নের ১নং, ২নং ওয়ার্ডে ও শীতলপুরে (৯নং ওয়ার্ডে) অনুরূপভাবে গণংযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস