বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১ নভেম্বর) বেলা ১২ টায় স্কুলের হলরুমে কলারোয়া ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

’করোনা সংক্রমন রোধে প্রশাসনিক নজরদারির থেকে ব্যক্তি সচেতনতাই অধিক জরুরী’ এই বিষয় ভিত্তিক প্রতিযোগীতায় পক্ষ দল জয় লাভ করেছেন। ৩ জন বিতার্কিক শিক্ষার্থীর সমন্বয়ে পক্ষ দলের নেতা ছিলেন নবম শ্রেণীর তন্ময় সরকার, প্রথম বক্তা একই ক্লাসের আফরোজা খাতুন ও দ্বিতীয় বক্তা সামি হোসেন, বিপক্ষ দলের নেতা নবম শ্রেণীর আব্দুল্যাহ, প্রথম বক্তা একই ক্লাসের লিলি খাতুন ও দ্বিতীয় বক্তা ৮ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন জ্যোতি। শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে নির্বাচিত হয়েছেন পক্ষ দলের নেতা তন্ময় সরকার।

মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবির হোসেন, বিচারক ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জহুরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা শিরিনা আক্তার। টাইমার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক স্বপন সরকার।

বিতর্ক প্রতিযোগীতা শেষে জয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, বদরুজ্জান, কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য রাসেল আহম্দে ও ইশান আহম্দেসহ শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা