বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রধান শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি

আশাশুনির মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবু ছাদেকের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে প্রধান শিক্ষকের নিজস্ব বাসভবনে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে তালা লাগিয়ে আবু ছাদেক সস্ত্রীক সাতক্ষীরা যান। রাত সাড়ে ৮টা নাগাদ শিক্ষকের মা তাকে ফোন করে জানান তার বাসায় চুরি হয়েছে। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে দেখেন তার ঘরের বিভিন্ন বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বস্ত্রাদি চুরি করে নিয়ে গেছে। সংঘবদ্ধ চোরেরা দুপুর থেকে রাত ৮টার ভেতরে কোন এক সময় দুঃসাহসিক এ চুরি করেছে। চোরাই মালামাল উদ্ধারের জন্য ঘটনা উল্লেখ করে ওই শিক্ষক নিজে বাদী হয়ে অজ্ঞাতানামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান