বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনি সদর বাজার বণিক সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ধুম ধামের সাথে পালিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি বাজার চাঁন্নি চত্বরে বাজার বণিক সমিতির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় আলোচনা সভা, সকল বীর শহীদ ও মরহুম ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান ও আশাশুনি ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনের মহড়া শেষে অনুষ্ঠিত হয়।

বনিক মমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের কোনক্রমে ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। প্রতি রাতে কমপক্ষে একটি ঔষধের দোকান জনস্বার্থে অসুস্থ রোগীদের জীবন রক্ষায় খোলা রাখতে হবে।

সন্ধ্যার মধ্যে ক্রামবোর্ড ও লুডু খেলা বন্ধ রাখতে হবে। এর ব্যপ্তায় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজারের ব্যবসায়ীদেরকে ক্রেতার কাছে ন্যায্য মূল্যে মালামাল বিক্রয় করতে হবে। বাজারের মধ্যে রাস্তার উপর যত্রতত্র ভ্যান বা অন্য কোন যানবহর রেখে জ্যামের সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট ও নিরাপদ স্থানে ভ্যান বা অন্যান্য যানবহন রাখতে হবে।

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল, বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াহিয়া ইকবাল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, পাউবো মসজিদ কমিটির সভাপতি, বিল্লাল হোসাইন মোড়ল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি এম সাহেব আলী, ডেন্টিষ্ট কামরুজ্জামান, স্বপন বিশ্বাস, রুহুল আমিন, রেজাউল করিম, রবিউল ইসলাম নবু সহ সমিতির নেতৃবৃন্দ। আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়