বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সম্পত্তি দখল করতে না পেরে হয়রানি করতে মিথ্যাচার!

সাতক্ষীরার আশাশুনিতে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে হয়রানি করতে মিথ্যাচার এবং খুন জখমসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনিা নাছিমাবাদ গ্রামের মৃত নুরালী গাজীর পুত্র রুহুল আমিন গাজী।

লিখিত অভিযোগে তিনি বলেন, নাকতাড়া গ্রামের মৃত মাদার চন্দ্র বিশ্বাসের পুত্র সুবোল বিশ্বাস দম্পতির কোন সন্তান নেই। সুবোল অসুস্থ্য হয়ে পড়লে তারা ভাই সিদাম বিশ্বাসের পুত্র শ্যামলসহ অনেকই তার নামীয় সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এমনকি কৌশলে তাকে এবং তার স্ত্রীকে উচ্ছেদের পায়তারা চালাতে থাকে। মানসিক নির্যাতনের কারনে স্ট্রোক করে সুবোল অসুস্থ্য হয়ে পড়ে থাকলেও চিকিৎসা করাতে না পায় বাধ্য হয়ে গত ০২.০২.২০২১ তারিখে মাড়িয়ালা মৌজায় এস এ ১৫০,১৫৪ নং খতিয়ানে বি এস ১১৭৫, হাল নং- ৩১০১, ৩০৭৯, ৩০৮০ সহ অন্যান্য দাগ মিলে মোট ১৪ শতক সম্পত্তি সুবোল আমার কাছে বিক্রয় করেন। বিক্রয়ের পর দখল বুঝে নিয়ে ভোগদখল শুরু করলে ওই পর সম্পদ লোভী শ্যামল ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং কৌশলে উক্ত সম্পত্তি দখলের জন্য নানানভাবে হয়রানিসহ চক্রান্ত শুরু করে। এনিয়ে আমি আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত ২য় পক্ষ অর্থ্যাৎ সিদাম বিশ্বাসকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিদাম বিশ্বাসের পুত্র পর সম্পদ লোভী শ্যামল বিশ্বাস ধর্মীয় সংখ্যালঘুর দোহাই দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এমনকি সম্পত্তির দখল নিতে সিদাম বিশ্বাস, তার স্ত্রী অর্জনা রানী বিশ্বাস, সুমন বিশ্বাস এবং শ্যামল বিশ্বাস আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ জখমের হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। সংখ্যালঘুর অযুজাতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেলেও কেউ কথা বলতে সাহস পায় না। শ্যামল বিশ্বাস নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নির্মম নির্যাতন চালিয়েছে। আমি ওই সম্পত্তি ক্রয় করায় এখন আমার উপর সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমি অত্যান্ত নিহির প্রকৃতির হওয়ায় শ্যামল বিশ্বাস আমাদের হয়রানি করার জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে।

তিনি শ্যামল বিশ্বাসের কবল থেকে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান