শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে স্বেচ্ছাসবেকলীগের মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের সক্রীয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার বিকালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা কবিরের স ালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে তথ্য বহুল বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও অন্যদের উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, বনমালী দাশ, ইউপি সদস্য মারুফা খাতুন, ময়না খাতুন, মেহেররুন নেছা, স্বেচ্ছাসেবকলীগ নেতা অবিনাশ বৈদ্য, খোকন চন্দ্র মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জন সংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ রেখে দেশে ও জাতির কল্যাণ সম্ভব নয়। তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নারী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারী সমাজকে নিজেদের কর্মঠ করে গড়ে তোলা, সমাজের কাজে আসা এবং জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

  • লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা