শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের (১-৪নং ওয়ার্ড) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছে উল্লেখ করে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়।

মঙ্গলবার (১৮মার্চ) বিকেলে কাকবসিয়া হাজি মৎস্য সেটের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা জামায়াত নেতা আতাউর রহমান প্রমুখ।

এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য সেটের সকল কাটা মালিকরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মফিজুল ইসলাম শারাফাত।

দোয়া অনুষ্ঠানের আগে দেশে দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা