বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাকবাসিয়া স্কুলের জমি দখল ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের জমি জবর দখল, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার স্কুল ছুটির পর স্কুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, আছাফুর রহমান, ইউছুপ আলী প্রমুখ।

বক্তাগণ ও স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন সুলতানা বলেন, স্কুলের জমি অবৈধ দখল নিয়ে স্কুলের গেটের মুখ জুড়ে দোকান ঘর বেধে গানবাজনাসহ নানা সমস্যা সৃষ্টি, পয়ঃ নিস্কাশনে বাধা ও লোনা পানিতে স্কুল চত্বর নিমজ্জিত করে পরিবেশ বিনষ্ট করা, স্কুলের নাম বঙ্গবন্ধু পরিবর্তন করা, পুনরায় বঙ্গবন্ধু নাম সংযুক্ত করে সরকারি করণের প্রচেষ্টায় বাধা ও ষড়যন্ত্র করা, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রমের বিরুদ্ধে ও প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ষড়যন্ত্রকারীরা।

তাদের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তাগণ আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহনের পর থেকে স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ও পাসের হার খুবই ভাল। যারা স্কুলের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা স্কুলের জমি অবৈধ দখল বজায় রাখতে, খেলাধুলা বন্ধ রাখা, স্কুলের সুনাম নষ্ট করতে ষগযন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বঙ্গবন্ধুর নামীয় বিদ্যালয়টিকে চক্রান্তকারীদের হাত থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন