রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ৪ দলীয় প্রীতি ফুটবল ম্যাচ

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আশাশুনি উপজেলার পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে চারদলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাপসন্ডা প্রভাতী যুব সংঘের ফুটবল ময়দানে ফাইনাল খেলায় ২০০৭ টু ২০১১ ব্যাচ কে চার শূন্য গোলে পরাজিত করে ২০১৭ টু ২০২৪ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে সকাল ন’টায় একই মাঠে প্রথম ও দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।

পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বিচিত্র কুমার বাছাড়ের সভাপতিত্বে ও তারক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় উক্ত ফুটবল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন, কাপসন্ডা প্রভাতি যুব সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাতী যুবসংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, অ্যালামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা জনাব তুষার কান্তি মন্ডল, রমজান আলী মোড়ল,সিনিয়র অ্যালামনাই মফিজুল ইসলাম, অনিমেশ মন্ডল । এছাড়া অ্যালামনাই এসোসিয়েশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

বিজয়ী দলকে একটি ২১ ইঞ্চি গোল্ডকাপ ও রানারআপ দল কে ১৭ ইঞ্চি গোলকাপ প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইদ্রিস আলী মোড়ল ও ভাষ্যকারের দায়িত্ব পালন করেন মফিজুল ইসলাম সারাফত। উক্ত খেলাটি এলাকার শত শত খেলা প্রেমিক শ্রোতা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার