বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শোভনালীতে উন্নয়ন সংস্থার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সমৃদ্ধি কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য, প্রবীণ কার্যক্রমের সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “উন্নয়ন (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে রবিবার (২২ জুন) উন্নয়ন সংস্থা শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাবের হোসেনের পরিচালনায় সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ টুটুল হোসেন। আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ