শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসছে ঈদ, ব্যস্ততা বেড়েছে কলারোয়ার দর্জি কারিগরদের, ভিড় গার্মেন্টসেও

চলছে করোনা ভাইরাস আর লকডাউন। আসছে পবিত্র ঈদ। রমজান মাসের দুই তৃতীয়াংশ শেষের পথে। বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা ও বেচাকেনা চলমান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজারের দর্জি ও গার্মেন্টস দোকানগুলোতে পুরোদমে চলছে পোষাক তৈরি ও বেচাকেনার কাজ। হিড়িক পড়েছে দর্জিপট্টিতে নতুন পোষাক তৈরিতে, গার্মেন্টস দোকানে নতুন পোশাক বেঁচাতে।

করোনার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি কখনো মানা হচ্ছে, আবার কখনো উপেক্ষিতও হচ্ছে। ক্রেতাদের বিক্রেতাদের মুখে মাস্ক পরতে দেখা গেছে, আবার মুখের থুথনিতে ঝুলতেও দেখা গেছে। তবে কোনভাবেই সামাজিক দূরত্ব পরিলক্ষিত হয়নি। কোনা কোন দোকানে গোল আবৃত বা দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদর্শন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেটা যেনো কাগজেকলমে আর মুখে মুখেই থেকে যাচ্ছে। ভাবটা এমন যেনো- ‘বিক্রেতাদের কাছে আগে বিক্রি, আর ক্রেতাদের কাছে আগে কেনা’।

এদিকে, দর্জির দোকানের পাশাপাশি রেডিমেট গার্মেন্টস দোকানেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানান বয়সী নারী-পুরুষের হরেক রকমের বাহারী ঢং আর নামের রেডিমেট পোশাক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, পাজাবা, থ্রি-পিচ, ওয়ানপিচ, শাড়িসহ বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে হরহামেশা।

এমআর মার্কেটসহ পৌসদরের পাইলট হাইস্কুল মোড় এলাকার কয়েকটি মার্কেট, থানা রোড, কাপুড়িয়া পট্টি, জেলা পরিষদ মার্কেট, পুরাতন ইসলামী ব্যাংক এলাকার কয়েকটি মার্কেট ও গার্মেন্টস দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতাদের বেশির ভাগই মহিলা ও কম বয়সী মেয়েরা।

দর্জি দোকানগুলোতে মেঝেতে কাপড়ের স্তুপ। ডান-বায়ের দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক। সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ চলছে। এর মধ্যেই নেওয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। একই সঙ্গে চলছে মাপ অনুয়ায়ী কাপড় কাটার কাজও।
বেশ কয়েকটি দর্জির দোকানে ঘুরে এমন ব্যস্ততা ও ক্রেতাদের ভীড় দেখা গেছে।

কয়েকজন দর্জি বললেন, ‘আমরা আজ থেকে পোষাক তৈরির অর্ডার আর নিচ্ছি না। কারণ এত অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কথামত পোশাক দিতে পারব না। কারিগড়রা আর কত পোষাক তৈরি করবে?’

ক্রেতারা জানান, ‘আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। হাতে আর তেমন সময় নেই। যারা তৈরি পোশাক (রেডিমেড) পরতে পছন্দ করেন না বা নিজের পছন্দমতো মাপে ও ডিজাইনে পড়তে অভ্যস্ত, তারা এখন ভিড় করছেন দর্জি দোকানগুলোতে।’

দর্জি দোকানিরা জানালেন, ‘এখন ব্যস্ততাটা একটু বেশিই। প্রতিবছর রমজান মাস শুরুতে কাজ শুরু করি। পূর্বে ঈদের অভিজ্ঞতা অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হতো, আর এখন সকাল থেকে গভীর রাত অবধি কাজ করতে হচ্ছে। কারণ, ঈদের মৌসুমে বাড়তি কাজের অর্ডার হয়। এতে বাড়তি আয়ও করা যায়।’

কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়ের দর্জিপট্টি নুর টের্লাসের মালিক রিপন বাবু জানান, আধুনিক ডিজাইনের রুচিসম্মত পোশাক তৈরি করি, প্রায় ২০ বছর হতে নির্ভরযোগ্য আমাদের প্রতিষ্ঠান।

মহিলাদের পোষাক তৈরিতে সবচেয়ে বেশি ভীড় দেখা যায় বাজারের মেইন রোডে স্টাইল টেইর্লাসে।

এছাড়াও ইউনিক টেইলাসে পাঞ্জাবী, স্টুডেন্ট টেইলার্স, মিলন টেইলার্স, আশা টেইলার্স এ ক্রেতাদের ভীড় দেখা যায়।

এবারের ঈদে প্রতিটি প্যান্টের জন্য ৪০০ টাকা, শার্টে ৩০০ টাকা, পাঞ্জাবিতে ৪০০ থেকে ৩০০ টাকা পযন্ত মজুরি নেওয়া হচ্ছে বলেও জানান স্থানীয় দর্জিরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত