বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাস বহন করে চলেছে ভারতীয় সীমান্তরেখা কলারোয়ার সোনাই নদী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গা ঘেঁষে বয়ে গেছে “সোনাই নদী।”

ওপারে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার, স্বরূপনগর থানার তারালী, হাকিমপুর, দহারকান্দা, আসশিকড়ি গ্রাম। এপারে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি, কুটিবাড়ি, গাড়াখালী, ভাদিয়ালী, রাজপুর, চান্দা, বড়ালি গ্রাম।

নদীর দুইপাড়ে রয়েছে ইতিহাস খ্যাত কিছু মসজিদ,মন্দির- ধাম। বিভিন্ন মেলা-পার্বণে দুইপাড়ের মানুষের ছিল অবাধ যাতায়াত। এক সময়ের প্রমত্তা এই নদীর যৌবন পার হয়েছে সে অনেকদিন আগেই।

দেশবিভাগের সময়ে রেডক্লিফ সাহেবের কলমের দাগ দুইপাড়ের মানুষের যোগাযোগে দাগ টেনে দিয়েছে। এখন আর মেলা-পার্বণে ওপাড়ে যাওয়ার সুযোগ নেই। তবে ভাষা কি আর আটকে রাখা যায়? নদীটি এতই সরু যে দুইপাড়ের (দুইদেশের) মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প স্বল্প পর্যন্ত করতে পারে!

নদীর দুইপাড়ের মানুষের মধ্যে এই হৃদ্যতার আবেগে ঠেলে ভিন্নদিকে যাই। অবৈধ চোরাচালানে দুই পাড়ের মানুষের মধ্যে এখানে নাকি রয়েছে অবিচ্ছিন্ন নেটওয়ার্ক!

আবার সোনাই নদীতে ফিরে আসি। বাংলাদেশে মোট ৩ টি নদীর নাম “সোনাই।” এই ৩ টিই আবার বাংলাদেশ-ভারত সীমান্ত নদী। একটির অবস্থান হবিগঞ্জে, একটি ব্রাহ্মনবাড়িয়ায়, আরেকটি এই সাতক্ষীরায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব