সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায়

“উন্নয়ন পরিষদ উপ” এর মানবাধিকার কর্মী আসমাউল হুসনার ওপর সন্ত্রাসী হামলা

সাতক্ষীরার কলারোয়ায় “উন্নয়ন পরিষদ উপ” এর মানবাধিকার কর্মী আসমাউল হুসনার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

৫ জুলাই ২০২৩ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে নারীদের অধিকার রক্ষায় সক্রিয় মানবাধিকারকর্মী আসমাউল হুসনার উপর সন্ত্রাসীরা নৃশংসভাবে মারধর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (আসমাউল হুসনার) দীর্ঘদিন ধরে নারী অধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছিলেন। তিনি অসহয়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিভিন্ন ভাবে সাহায্য করতেন এই কারণে স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ ছিল।

গত ৫ জুলাই ২০২৩, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে উন্নয়ন পরিষদ উপ-এর পক্ষ থেকে আসমাউল হুসনার নেতৃত্বে সুবিধাবঞ্চিত নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ও সেমিনার আয়োজন করা হয়। সেখানে ছয় জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা স্বনির্ভর হতে পারেন।
সেমিনার ও মেশিন বিতরণ শেষ হওয়ার পর আসমাউল হুসনাকে ফোন করে মরজিনা বেগম জানান, স্থানীয় আওয়ামীলীগের নেতা মন্টু মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মেশিন পাওয়া নারীদের কাছ থেকে টাকা দাবি করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আসমাউল হুসনা ঘটনাস্থলে যান এবং প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেন। তিনি জানতে পারেন বিষয়টি সত্য। এ ঘটনায় আসমাউল হুসনা প্রতিবাদ করায় তাকে শারীরিক ভাবে আক্রমণ করে আওয়ামীলীগের গুন্ডারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় টিপু নামের এক ব্যক্তি আসমাউল হুসনা ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পুলিশের ভাষ্য, অভিযুক্তরা প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ন্যায় বিচারের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব