সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (৮ জুন) কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে দিনব্যাপী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়িত এ কর্মশালায় উপজেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

প্রশিক্ষণে গবাদিপশু পালন ও দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পদের সর্বোত্তম ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদনের উত্তম চর্চা, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি সম্প্রসারণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের প্রাণিসম্পদ খাত দিন দিন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল অফিসার জাহিদুল ইসলাম এবং এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার শেখ আসিফ রেজা উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় খামারি ও উদ্যোক্তারাও প্রশিক্ষণে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল