রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচপির কোচ হিসেবে মঙ্গলবার যাত্রা শুরু র‍্যাডফোর্ডের

তিনি আসতে না আসতেই শুরু হয়ে যায় বিসিবি প্রেসিডেন্টস কাপ। খুব স্বাভাবিকভাবেই তখন বন্ধ ছিল হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের ট্রেনিং। আর রাজধানী ঢাকায় পা রাখার আগেই তিনি হয়ে যান নাজমুল হোসেন শান্ত বাহিনীর কোচ। কাজেই বাংলাদেশে এসে এইচপির কোচ টবি র‍্যাডফোর্ড বনে যান প্রেসিডেন্টস কাপের রানার্সআপ দলের কোচ।

খুব স্বাভাবিকভাবেই এ ইংলিশের এখন পর্যন্ত এইচপির কোচিং করানো হয়নি। তবে কাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে টবি র‍্যাডফোর্ডের এইচপির কোচ হিসেবে যাত্রা। মঙ্গলবার শেরে বাংলায় শুরু হচ্ছে এইচপির কোচিং ক্যাম্প। ২৬ ক্রিকেটার অংশ নেবেন এ অনুশীলনে। দুই সপ্তাহ ব্যাপি এ অনুশীলন ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

যে ২৬ ক্রিকেটার অংশগ্রহণ করবেন, তারা সবাই মিরপুরে বিসিবি একাডেমিতে থাকবেন। ক্যাম্প শুরুর আগে আজ সোমবার সব ক্রিকেটারকে করোনা টেস্ট করানো হয়েছে। সোমবার রাত ১১টা নাগাদ জানা যাবে এ টেস্টের ফল। নেগেটিভ ক্রিকেটাররা কাল সকালেই বিসিবি একাডেমিতে উঠে যাবেন।

প্রসঙ্গতঃ যে ২৬ জন এইচপির ক্যাম্পে আছেন, তাদের ১৫ জন অংশ নিয়েছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। যুব বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলের ১৩ ক্রিকেটার ওই ২৬ জনের এইচপি বহরে আগে থেকেই আছেন। সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহে ফিজিক্যাল ট্রেনিং চলবে এইচপির। পরের সপ্তাহে শুরু হবে স্কিল ট্রেনিং।

জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ছাড়া অপর দুই তরুণ লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদী ও রিশাদ হোসেনকেও রাখা হয়েছে এইচপি ক্যাম্পে।

যাদেরকে নিয়ে এইচপি ক্যাম্প
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।

স্পিনার: মিনহাজুল আবেদিন আফ্রিদী, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।

পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।

উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান