মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

উৎস উদযাপনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উদ্বোধন হয়েছে ৮ দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল ময়দানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয় কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় খাদিজা আখতার চায়না, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, সোহরাব হোসেন, ক্রীড়াবিদ মেহেরুল আলম মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সুস্থ ও সৃজনশীল প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি পলাশ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় বাঁশদহা ইউনিয়ন ১–০ গোলে জয় ছিনিয়ে নেয় বল্লী ইউনিয়নের বিরুদ্ধে। পুরো ম্যাচে দারুণ উত্তেজনা বিরাজ করে, দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আব্দুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন