বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসিতে যশোর বোর্ডের ৫ম ও সাতক্ষীরার সেরা কলারোয়ার আপন

এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ ৫ম ও সাতক্ষীরা জেলার ১ম স্থান অধিকার করেছে কলারোয়ার মীর শাহরিয়ার ইসলাম আপন।
বৃহষ্পতিবার যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত মেধা তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১২৫৫।

সম্প্রতি ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর মোট নম্বর প্রকাশিত হয়। সেখানেও উত্তীর্ণদের মধ্যে উপজেলার প্রথম হয়েছিলেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে গোলেন্ড জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ মীর শাহরিয়ার ইসলাম আপন।

মীর শাহরিয়ার ইসলাম আপন কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কলারোয়া সরকারি কলেজের সাবেক জি.এস. মীর রফিকুল ইসলাম ও সুবর্ণা আক্তারের পুত্র।

মহান আল্লাহ প্রতি শুকরিয়ার পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আপন জানান, ‘ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশা তার।’

বর্তমানে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করা আপন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে, মীর শাহরিয়ার ইসলাম আপন এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার ও কলারোয়া উপজেলার প্রথম স্থান ও যশোর শিক্ষা বোর্ডের মধ্যে ৫ম স্থান অধিকার করায় তাকে অভিনন্দন জানিয়েছেন শুভাকঙ্খিরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা