সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা আক্রান্তে কলারোয়ার একজন ও উপসর্গে আশাশুনির একজনের মৃত্যু

সাতক্ষীরায় কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরেক জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীসহ ওই দুই জনের মৃত্যু হয়।

রবিবার সকাল ও দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তারা মারা যান।
এনিয়ে, সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১৪০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের মৃত মেঘনাথ মন্ডলের ছেলে কোভিড আক্রান্ত সুব্রত মন্ডল (৬০) ও কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে স্বাস্থ্যকর্মী মফিজুল ইসলাম (৫০)। তিনি কোভিড উপসর্গ নিয়ে মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১৯ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন করোনা আক্রান্ত সুব্রত মন্ডল (৬০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি মারা যান।

এদিকে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ২৭ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন স্বাস্থ্যকর্মী মফিজুল ইসলাম (৫০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল