বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা পরিস্থিতি ফের অবনতি ভারতে

পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৩ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খবর এনডিটিভি।

ভারতে একদিনের ব্যবধানেই সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বেড়েছে। একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। একই সময়ে দেশটিতে মারা গেছে ৫৫৩ জন।

এ নিয়ে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ২৪০ জন। এছাড়া সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৯২০। সেই সঙ্গে এদিন সুস্থ হয়েছে ৪৭ হাজারের বেশি কোভিড রোগী।

অবশ্য ভারতে টানা ২৭ দিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, রোগী শনাক্তের হার হলো কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝার নির্দেশক। ভারতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তের হার ৫ শতাংশ নিচে অবস্থান করছে। সে হিসেবে দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

তবে গত কয়েক দিন ধরে কেরালায় নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৭৩, যা অন্যান্য রাজ্যের চেয়ে বেশি। এছাড়া মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত ভারতে ৩৬ কোটিরও বেশি মানুষ টিকা নিয়েছেন। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হলেও কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন রূপ ডেল্টা প্লাস দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে।

চলতি বছরের মার্চের মাঝামাঝিতে একদিনে শনাক্ত ছিল প্রায় ২০ হাজার রোগী। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়ে সংক্রমণ। গত মে মাসে দেশটিতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড করা হয় ৪ লাখ ১৪ হাজারেরও বেশি।

ভারতের দখলে বিশ্বের কোনো দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। গত ২২ এপ্রিলের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল এই রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ভারত এরপর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ব্রাজিল দ্বিতীয় আর ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি