বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসার মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান। দুইদিনে এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাযিল স্থরে চার গ্রুপের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাঁকজমকভাবে বিভিন্ন ইভেন্টে খেলাগুলি অনুষ্ঠিত হয়।

সোমবার খেলা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। আর খেলা তোমাদের মন ও শরীর সুস্থ রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা চালিয়ে যাবে।

পরে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ মহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলাগুলি পরিচালনা করেন আহসান হাবীব, মোঃ রোকনুজ্জামান, শফিউল আযম, আরশাদ আলী, আঃ রহিম, আবু জাফর, শাহনাজ পারভীন, শিরিন আক্তার, তাহিরা খাতুন, কেয়া নন্দী।

ভলিবলে দাখিল স্তর আলিম স্তরকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষকদের ছিল বাস্ককেটে বল ছোড়া। এই খেলায় ১ম হন প্রভাষক শিরিন আক্তার, ২য় অফিস স্টাফ মোঃ রবিউল ইসলাম এবং ৩য় স্থান লাভ করেন শিক্ষক মোঃ রহিম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি