বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে রবিবার(২৩ জুলাই) ওই বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়। গাছ লাগান, পরিবেশ বাচান’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা প্রশাসনের নব নির্মিত ভবনের সামনে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, প্রকল্প কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর গাজী, সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, বিআরডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধী বৃন্দ।

এছাড়া, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে বলে জানা যায়। বক্তারা বলেন, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহন করে এবং বিশুদ্ধ ও তাজা অক্সিজেন ত্যাগ করে মানুষকে বেঁচে থাকতে এবং পরিবেশকে শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখতে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন