শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া এসিল্যান্ড অফিসে মিললো অজ্ঞাত যুবকের লাশ

সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিললো এক অজ্ঞাত যুবকের লাশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, ‘মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় সে নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং নানার বাড়ি থাকতো না। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো। তারা সমস্ত শরীরে ঘা।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘যুবকটি অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত