বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার বন্ধ গেট খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান যুবদল-ছাত্রদলের

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার কলারোয়া থানার প্রধান তোরণ খুলে দিলেন যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকা কলারোয়া থানার তোরণ খুলে দেওয়া হলো। থানার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে থানার পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (৭ আগস্ট) বিকেলে থানার তোরণ খুলে দিয়ে সকলকে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও সকল পুলিশ সদস্যদের প্রতি সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, থানা ভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
আজ থেকে থানার পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
কোথাও কোন ধরনের এর ব্যত্যয় ঘটলে কলারোয়া বিএনপি, যুবদল, ছাত্রদল পাশে আছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

মমতাজুল ইসলাম চন্দন আরও বলেন, আমাদের কলারোয়াকে আমাদের নিরাপদ করে তুলতে হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটানো যাবেনা। আজ থেকে সার্বক্ষণিক থানা খোলা থাকবে। কলারোয়ার সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আমরা সকলেই এই পরিস্থিতিতে আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত