রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর এলাকায় জলাতংক রোগ নির্মূলে কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু

কলারোয়া পৌরএলাকায় দিন দিন বে-অরেশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সাধারণ মানুষ পৌর
বাজারে কুকুর আতংকে ভুগছিলেন। ঠিক সেই সময়ে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুল জনগনের কথা চিন্তা করে যাতে কলারোয়ার পৌর এলাকা থেকে
জলাতংক রোগ নির্মূল করা যায় তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই
প্রথম কলারোয়ায় বে-অরেশ কুকুর (জীব হত্যা) না করে পৌর এলাকার জনগনকে
(জলাতংক রোগ) থেকে বাঁচাতে কুকুরকে (ভ্যাকসিন) টিকা প্রদান কার্যক্রম
শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় কুকুর এর জলাতংক প্রতিষধক
টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ
অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ এ কর্মসূচি পরিচালনা করছেন। বিশ^
স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জলাতংক রোগ নির্মূল
করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন-এই রোগ ৯৫ভাগই
ছড়ায় কুকুরের মাধ্যমে। এর ফলে মানুষসহ অনান্য প্রাণির মৃত্যুও হতে পারে।
তাই কুকুরকে ভ্যাকসিন দিলে এটা নির্মূল সম্ভব। তিনি আরো জানান, পৌরসভায়
কুকুরের ভ্যকসিন হয়ে গেলে সেটায় লাল রং দিয়ে চিহ্নত করা হচ্ছে। এখন থেকে
কুকুরে কামড় দিলে আর ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হবে না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা