শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় শান্তি সমাবেশ ও র ্যালি অনুষ্ঠিত

কলারোয়া পৌর সভার উদ্যোগে শান্তি সমাবেশ ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি, গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপিসহ কোন রাজনৈতিক দল যদি কলারোয়ায় অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে আ’লীগ কর্মীরা সেটি প্রতিহত করবে।

তিনি আরো বলেন, কোনভাবে জনগনকে জিম্মি করে সামাজিক সম্পীতি বিনষ্ট ও বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করলে জনগনকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করার প্রত্যয় নিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগনের পাশে থাকার আহবান জানান।

সমাবেশে পৌর মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর প্যানেল পৌর মেযর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা আমজাদ হোসেন, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মহিলা আ’লীগ নেত্রী কাউন্সিলর দিতি খাতুন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসিকুর রহমান মুন্না সহ কাউন্সিলরবৃন্দ ও পৌর আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম। এ দিকে, উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মুলমন্ত্র, এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সোনাবাড়িয়া, জয়নগর, চন্দনপুর, কয়লা, জালালাবাদ, যুগিখালী, লাঙ্গলঝাড়া, কেরালকাতা, কেঁড়াগাছি, দেয়াড়া সহ বিভিন্ন ইউনিয়নে আ’লীগের উদ্যোগে শান্তি সসাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত