বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে পাঠ্যপুস্তক উৎসব

কলারোয়ায় উৎসব মুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিন সরকার ঘোষিত পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে।

রবিবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

এসময় কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

প্রতিবছর ১জানুয়ারিতে সরকার সারাদেশের নির্দিষ্ট শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার ঘোষণা দেয়। যার ধারাবাহিকতায় এবছরও ১জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর দিথী খাতুন, এস.এম.সি সদস্য গণপতি বিশ্বাস, রাধাপদ ঘোষ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষকমণ্ডলী ও সুধিজন।

এদিকে, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করার কথা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!