বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এম.সি সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।

প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.সি সদস্য শিক্ষানুরাগী বাবু গণপতি বিশ্বাস। সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ থেকে অস্টম শ্রেণি ‘ক’ এবং নবম ও দশম শ্রেণি ‘খ’ গ্রুপে নির্ধারিত প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিলো-লৌহগ্লোব নিক্ষেপ, লম্বা লাফ, দীর্ঘ লাফ, লাফ দড়ি, মোরগ লড়াই, দৌঢ়, চেয়ার সিটিং ইত্যাদি।

ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক তজিবুর রহমান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, নাসরিন সুলতানা, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এম.সি সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার ও প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু