বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়া সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

উদ্বোধন শেষে মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী রাত ১২-০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

পুষ্পমাল্য অর্পনের আগে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, কলারোয়া সরকারি কলেজ আমার রাজনৈতিক জীবনের উত্তানের কেন্দ্রবিন্দু। আজ সেই ছাত্র জীবনের স্মৃতিময় কলেজে নবনির্মিত শহীদ মিনারে উপস্থিত থেকে যে, ভাষা শহীদদের স্মরনে বিনম্র শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়েছি এজন্য আমি ধন্য ও গর্বিত। তিনি কলারোয়া সরকারি কলেজের এই নবনির্মিত শহীদ মিনার চত্বরটি আগামী দিনে কলারোয়ার অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের শিক্ষা, সাংস্কুতি ও জ্ঞান চর্চার পীঠস্থান হিসাবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কলেজের প্রাক্তন ছাত্র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, সহকারী অধ্যাপক শাহানেওয়াজ হোসেন, সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক শশী ভূষন পাল, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রাক্তন ছাত্র মাস্টার বাকী বিল্লাহ শাহী, সাংবাদিক ফারুক রাজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন সহ শিক্ষক মন্ডলী, সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে কবিতা আবৃতি ও গান পরিবেশন করা হয়। শহীদ মিনারের পাদদেশে কলেজ প্রশাসন, থানা প্রশাসন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, রোভার স্কাউটস দল, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক