শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া আভ্যন্তরীণ ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে।

বুধবার (১মার্চ) সকালে কলেজ ক্যাম্পপাসে ওই অনুষ্ঠানের
আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রয়েসর আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা কলারোয়ার সাংসদ এড.
মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া
সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি কেরালাকাতা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী, কলারোয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম, কাউন্সিলর রফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী। এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। এর আগে স্বাগত বক্তব্য
রাখেন-কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন-কোন ছাত্র যদি ঘুষখোর হয়, দূর্ণীতিবাজ হয় শিক্ষকরা দাবী করেন না যে সে আমার ছাত্র ছিল। তাই নৈতিকতার মধ্যে চলা
ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন-কলেজের শিক্ষার্থী তৌফিকা আক্তার। এর পরে কলারোয়া
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামানের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল