বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভে উপজেলার শীর্ষে অবস্থান

কলারোয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কলারোয়া সরকারি প্রথমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করছে।

উপজেলায় ১৮৩ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৪ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে( সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত) ও সাধারণ গ্রেডে ৭ জন বৃত্তি প্রাপ্ত হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ছাত্র-৭ ও ছাত্রী-১৭ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান জানান, ২০২২’ শিক্ষা বর্ষে উপজেলার ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫ টি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৫০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

এর মধ্যে বৃহস্পতিবার(২ মার্চ) ওয়েবসাইটে সংশোধিত প্রকাশিত ফলাফলে উপজেলার ১৮৩ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে( সর্ব্বোচ্চ নম্বর) ও ১২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। যার মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৬ জন ও পৌরসভা ভিত্তিক ওয়ার্ড পর্যায়ে ৬ জন করে কোটা হিসাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছেন বলে জানা যায়।

উপজেলা পর্যায়ে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালালাবাদ, নাকিলা, সিংগা, পাঁচপোতা সহ ইউনিয়ন ভিত্তিক একাধিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা বৃত্তি লাভ করেছেন বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। উপজেলার সকল বৃত্তি প্রাপ্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষানুরাগী ব্যক্তিরা আর্শীবাদন্তে শুভেচ্ছা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব