বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সিংগা হাইস্কুলে নানান আয়োজনে মহান শহীদ দিবস উৎযাপিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

‘২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলনের মধ্য দিবসের শুভ সূচনা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রভাত ফেরি সিংগা বাজার সংলগ্ন এলাকা প্রদক্ষিন করে।

প্রদক্ষিন শেষে স্কুলের শহীদ মিনারের পাদদেশে স্কুলের পক্ষ থেকে শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিংগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সমাজ সেবক ফজলুর রহমান, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, শিক্ষার্থী আব্দুল্যাহ, আফরোজা খাতুন, আঃ রহমান তাজিম, তুলনা খাতুন, লামিয়া খাতুন ও নাজিয়া ফারহিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান,আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ: সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, নাজমুল হোসেন, ইশারুল ইসলাম, মাসুমুজ্জামান মাসুম, নিলা খাতুন সহ অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

সব শেষে স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় স্কুলের প্রয়াত ছাত্রী আইরিন নাহার সহ অন্যান্য শিক্ষার্থী, শুভাকাঙ্খী ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!