বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইট ভাটার সামনে পড়ে ছিলো ইজিবাইক চালকের লা*শ

কলারোয় (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইট ভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তি ইজিবাইক চালক হাসান আলী (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে হাসান আলী নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (১১ জুলাই) সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার লাশ পাওয়া গেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইক চালক হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।

ওসি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে