বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত কৃষকরা

কৃষি প্রধান দেশের কৃষি ও কৃষক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভুমিকা রাখে। কৃষক চাষ করে নিজে সমৃদ্ধি অর্জন করে অপর দিকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলে তাই তো কবি তার কবিতার ভাষায় লিখেছেন- সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। স্বপ্ন ও সাধনা দিয়ে কৃষক জমিতে ফসল আবাদ করে নিজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে অর্থের সংকট কাটায়।

চলতি মৌসুমের ইরি-বোরো ধান আবাদে কলারোয়ার কৃষকদের ব্যাস্ততা লক্ষ করা গেছে। একদিকে ঘরে তোলা সরিষা ঝাড়তে হবে অপর দিকে সরিষার জমিতে ইরি-বোরো ধানের আবাদ করতে হবে সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যদিয়ে দিন অতিবাহিত করছেন কলারোয়ার কৃষকেরা।

ধান চাষের জমি প্রস্তুত, বীজতলা থেকে ধানের চারা তুলে এনে রোপন করা, জমিতে সার প্রয়োগ চারা রোপনের আগে এসকল কাজ কৃষকের অবসরকে উপেক্ষা করে চরম ব্যস্ততা এনে দিয়েছে।

তবে চলতি মৌসুমের বীজ তলায় ধানের চারা জন্মেছে ভালো যা কৃষক নিজের চাহিদা মিটিয়ে বিক্রির কথা ভাবছেন। আবহওয়া অনুকুলে থাকায় ধানের পাতা জন্মেছে ভালো, যার কারণে কৃষক নিশ্চিন্তে ইরি-বোরো ধানের আবাদ করছেন।

জয়নগরের কৃষক শুভঙ্কর মন্ডল জানিয়েছেন, এ বছর তিনি ৩ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করছেন। আবহওয়া অনুকুলে থাকলে সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারলে চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবেন।

তিনি আরও জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় ১০/১২ হাজার টাকার মত আর বিঘা প্রতি ধান পাই ১৮/২০ মন যার বাজার মুল্য ২৪/২৫ হাজার টাকার মত।

জয়নগরের অপর এক কৃষক স্বরজিত দাস জানিয়েছেন, তিনি ১০ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করবেন তবে সব জমিতে এখনও চারা রোপনের কাজ শেষ হয়নি, দুই এক দিনের ভিতরে শেষ হবে বলে আশা করছেন তিনি।

আরেক কৃষক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, তিনি ২.৫বিঘা জমিতে ইরি ধানের আবাদ করছেন।

কলারোয়ার কৃষি অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, বীজ তলাতে ধানের পাতা জন্মেছে ভালো যা কৃষক পর্যায়ে দুশ্চিন্তা ঘুচিয়ে নিশ্চিন্তে ইরি-বোরো ধানের আবাদ করছেন। তিনি আরও জানিয়েছেন, এ বছর কলারোয়ায় ইরি-বোরো ধান ১২ হাজার ৫ শত হেক্টর জমিতে চাষের জন্য নির্ধারণ করা হয়েছে। যা লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব