শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় তুলশীডাঙ্গার জয়

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শার্শার চটকাপোতা ফুটবল একাদশকে হারিয়েছে কলারোয়ার দুরন্ত তুলশীডাঙ্গা ফুটবল একাদশ।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথমার্ধের ২২ মিনিটে তুলসীডাঙ্গা ফুটবল একাদশের ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। ২৪ মিনিটে একই দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিঠু গোল করে ব্যবধান বাড়িয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমনাত্মক ভঙ্গিতে খেললেও উভয় দলই কোন গোল করতে না পারায় ওই দুই গোলেই শার্শার চটকাপোতা ফুটবল একাদশকে হারায় দুরন্ত তুলশীডাঙ্গা ফুটবল দল।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন।
তাকে সহযোগিতা করেন মোশারাফ হোসেন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তম আলী।

টুর্নামেন্ট উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রাজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, প্রাক্তন ফুটবলার দীলিপ ঘোষ, রবি-এয়ারটেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহফুজুর সরকার, সাঈদ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ইসমাইল, নিরান, শান্ত প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন

বৃহস্পতিবার ২৮ অক্টোবর বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় কলারোয়ার ইয়াং স্টার ফুটবল দল বনাম কলারোয়ার সাইফুল ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা