শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসিতে ৪৭৩ পরীক্ষার্থীর জিপিএ-৫ : শীর্ষে সরকারি পাইলট হাইস্কুল

কলারোয়ায় এসএসসি পরীক্ষার-২২’ প্রকাশিত ফলাফলে ৪৭৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে। এবারো মেধা তালিকায় ৭৭ পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল শীর্ষ স্থান দখল করে রেখেছে। মেধা তালিকায় ৩৮ পরীক্ষার্থী জিপিএ- ৫ লাভ করায় দ্বিতীয় স্থানে রেয়েছে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।

কলারোয়ায় ৪ টি এস,এস,সি(সাধারন) পরীক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফলে সোমবার(২৯ নভেম্বর) বেলা ১২ টার পর উপজেলার কেন্দ্র ভিত্তিক তথ্য অনুযায়ী,,, এ বছর কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে মাধ্যমিক পর্যায়ের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ১৪৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেডে উর্ত্তীণ হয়। জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ প্রতিষ্ঠানের মধ্যে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পাওয়ায় কলারোয়ার ফলাফলে দ্বিতীয় স্থান লাভ করে। তৃতীয় স্থানে রয়েছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ৩৬ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করায়।

অন্যান্য প্রতিষ্ঠান থেকে এক বা একাধিক সংখ্যক জিপিএ-৫ লাভ করে। এ দিকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে উপজেলা ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করে। তার মধ্যে ১৫০ জন জিপিএ- ৫ গ্রেডে উত্তীর্ণ হয়। উত্তীর্ণের মধ্যে কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের (সাধারন বিভাগের) ৭৭ পরীক্ষার্থী গোল্ডেন সহ জিপিএ- ৫ গ্রেড লাভ করে প্রথম স্থান অক্ষুন্ন রেখেছে। অপর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংখ্যায় জিপিএ-৫ প্রাপ্ত হয়।

অনুরুপভাবে কলারোয়া সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ১১ টি প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়ে ১২৩ জন জিপিএ-৫ লাভ করে। প্রকাশিত ফলাফলে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৩১ পরীক্ষার্থী জিপিও-৫ পাওয়ায় উপজেলা ভিত্তিক মেধা তালিকায় ৪র্থ ও কেন্দ্র ভিত্তিক ১ম স্থান লাভ করে।

কেন্দ্রের একাধিক প্রতিষ্ঠান এক বা একাধিক সংখ্যায় জিপিএ -৫ লাভ করে। একইভাবে খোর্দ্দ হাইস্কুল থেকে ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ভ্যেনু প্রতিষ্ঠানের ১৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়। কলারোয়ায় এস,এস,সি( সাধারন বিভাগ) প্রকাশিত ফলাফলে ৪৭৩ জন ছাত্র-ছাত্রী গোল্ডেন সহ জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় শিক্ষকমন্ডলী সহ শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল