বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাজীরহাটে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ১ মে) সন্ধ্যায় উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের প্রাণকেন্দ্র কাজীরহাট বাজারে আ’লীগের তৃণমুল নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল থেকে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন কেরালকাতা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড যথাক্রমে দরবাসা- ঠাকুরবাড়ি ও নাকিলা-হাটুনী, কাউরিয়া এলাকার সাধারন মানুষের সাথে কূশল বিনিময় ও সরকারিভাবে গ্রাম উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ করার আহবান জানান।

তিনি বলেন ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ৪৩ বছর রাজনৈতিক জীবনে সংগ্রামের মধ্য দিয়ে তৃনমুল আ’লীগ সৈনিকদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি।

আগামীতে সাধারন মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। কাজীরহাট বাজারে অসংখ্য আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদানে ফিরোজ আহম্মেদ স্বপন দেশকে ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে’ পরিনত করার প্রত্যয়ে সরকারের সকল দপ্তরের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন।

কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি সরদার আব্দুর রউফের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, হেলাতলা ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম, আ’লীগ নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য মুজিবুর রহমান, আ’লীগ নেতা আব্দুস ছাত্তার, ফজলুর রহমান, জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য ওসমান গনি সহ তৃণমুল স্তরের আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন তরুন আ’লীগ নেতা মন্জুরুল ইসলাম সোহাগ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব