সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কেরালকাতার সিংগা বাজারে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ অক্টোবর) বিকালে সিংগা বাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরো বলেন দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দেশ নেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে নির্বাচনে একসাথে কাজ করতে হবে।

সমাবেশে প্রবীন আ’লীগ নেতা আব্দুল মাজেদ বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুহ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা ফজলুর রহমান, ওসমান গনি, সমাজে সেবক আজিজুর রহমান, আব্দুস সালাম, হুমায়ুন কবির মিঠুসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল