মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় খোর্দ্দ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ায় খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমির উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার(২ জানুয়ারী) বিকালে দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে যশোরের বাঁকড়া ফুটবল একাদশ ২-০ গোলে সাতক্ষীরার গাজীরহাট ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, হুমায়ুন কবির ও মিয়া ফারুক হোসেন স্বপন।

খেলায় ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হয় জয়ী দলের খেলোয়ার শুভ।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা। দেয়াড়া ইউপি চেয়ারম্যান ক্রীড়াব্যক্তিত্ব মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাকাতুল্যা বিশ্বাসসহ ইউপি সদস্য ও সূধিবৃন্দ। খেলাটি উপভোগ করেন অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ২৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত