শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছে-গাছে মুখর আমের গুটি

ছোট্ট ছোট্ট আম ধরতে শুরু করেছে সাতক্ষীরার কলারোয়ার আমগাছগুলোতে। স্থানীয়দের ভাষায় এই ছোট্ট আমকে ‘আমের গুটি’ বলা হয়ে থাকে। এই আমের গুটিতে ভরতে দেখা যাচ্ছে গোট আম গাছ। আমের মুকুল থেকে ইতোমধ্যে আমের গুটিতে রূপ নিয়েছে। এখন পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকায় আমের গুটির ধরণ ও ফলন আশাব্যঞ্জক।

উপজেলার চন্দনপুর গ্রামের মৌসুমি আম চাষী ও ব্যবসায়ী ওমর ফারুক, সাব্বির হোসেন, বাটরা গ্রামের জুয়েল হোসেনসহ অনেকে জানান, ‘আমের মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এটা অব্যাহত থাকলে এবারো আমের বাম্পার ফলন ও উৎপাদনে লাভের মুখ দেখা যেতে পারে।’

তারা আরো জানান, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকর মুক্ত রাখতে ওষধ স্প্রে থেকে শুরু করে আম গাছ পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রমের পাশাপাশি বেশ খরচ হয়। বাম্পার ফলন ও শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আম সংশ্লিষ্টরা।’

জানা গেছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে কলারোয়ার আম দেশ-বিদেশে চলে যায়। নানান প্রজাতের ও নামের আম কে ঘিরে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশ আশার মুখ দেখে এ মৌসুমে। স্বাবলম্বিও হচ্ছেন অনেকে।

কলারোয়া উপজেলা সিনিয়র কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান, ‘এ বছর উপজেলায় ৬৬০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। আশা করি হেক্টরপ্রতি ১৫ মেট্রিক টন আম উৎপাদন হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত