শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর দিনক্ষণ গুনছে সাংবাদিক আব্দুল হামিদ

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় অর্থ কষ্ট আর উন্নতচিকিৎসার অভাবে মৃত্যুর দিনক্ষণ গুনছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ।অন্যের জন্য যিনি জীবনভর কাজ করে আসছেন এখন তিনি নিজেই অসহায়। একদিকে সংসারের টানাপড়েন।

অন্যদিকে মরণব্যাধি রোগ ঘিরে ধরেছে। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার। এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তার গ্রামের বাড়ি উপজেলা সোনাবাড়ি গ্রামে। তার
পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না তার। গত ৫ বছর ধরে স্ট্রোকের রোগী হয়ে তীব্র ব্যথা-যন্ত্রণা নিয়ে বাড়িতে বিছানায় পড়ে আছেন।

পাশাপাশি ডায়াবেটিক ও কিডনির সমস্যা নিয়ে পড়ে আছি দীর্ঘদিন। এই বিষয়ে তার বড় মেয়ে সামিরা রহমানের কাছে জানতে চাইলে বলে বর্তমানে পরীক্ষা-নরীক্ষা করে দেখা গেছে বাবার তার হার্ট নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক চলাফেরা করা কষ্টকর। বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, তার এখন হার্টের পেস মেকার বসাতে হবে। কিন্তু এর আগেও একবার হার্ডের রিং পরানো আছে।

এই মুহূর্তে বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতের ভিত্তিতে তার দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমানে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়েছে। তাছাড়া তিনি দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারে তিনি উপার্জনক্ষম হওয়ায় বর্তমানে সংসারে ২ সন্তানের পড়াশুনা চালানো ও নিজের চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন।

এ অবস্থায় তার পরিবার সরকার এবং হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে আব্দুল হামিদ দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। এই গুণী সিনিয়র সাংবাদিক জীবনের বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তিনি কলারোয়া প্রেসক্লাবে কয়েকবার নেতৃত্ব দিয়েছেন।

এ ব্যাপারে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ ও মোস্তফা হোসেন বাবলু সরজমিনে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে যে য়ে জানান অর্থাভাবে সাংবাদিক আব্দুল হামিদের প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই মুহূর্তে জরুরিভাবে তার পাশে দাঁড়ানো প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা