কলারোয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কলারোয়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে বের হওয়া র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সন্ধ্যার পরে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি আল মামুন শাওন, সাংগঠনিক সম্পাদক দিপু রায়সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন


