রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৯ জন আহত, থানায় অভিযোগ

কলারোয়ায় বসত বাড়ীর জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক হামলা সংঘর্ষে ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-গত ১ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার চেড়াঘাট গ্রামে।

আহতরা হলেন-চেড়াঘাট গ্রামের আমিরুল ইসলাম (৪৩), রোকেয়া খাতুন (৩৬), আলেক গাজী (৫১), লাল বানু (৩৬), জাহানারা খাতুন (৩৮), ফরিদা খাতুন (৪২), আশরাফুল ইসলাম (২৮), আক্তারুল ইসলাম (৩২), আসাদুল ইসলাম (৩৬)। আহত আমিরুল ইসলাম জানান-তাদের বসত বাড়ীর জমি জায়গা নিয়ে একই গ্রামের মৃত রুহুল আমিন ধাবকের ছেলে খানজাহান আলী ভুট্টো, শফিকুল ইসলাম, আলমগীর হোসেনের সাথে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলাও হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত আমিরুল ইসলামের পক্ষে রায় দেয়। যার মামলা নং-(৪৮৯/২২)। ঘটনার দিন সকালে খানজাহান আলী ভুট্টো আদালতের আদেশ অমান্য করে ওই জমি দখলের চেষ্টা করে। এতে প্রতিবাদ করতে গেলে খানজাহান আলী ভুট্টো ডাক চিৎকার করে তার দলবল সাথে নিয়ে হামলা করে। তাদের সন্ত্রাসী হামলায় আমিরুল ইসলামের পরিবারের ৯জন নিলা ফোলা আহত হয়েছে।

এঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত